July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, কিশোরগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন, নেত্রকোনা জেলা দল রানার্স আপ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ব্রাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট -২০২৫ আঞ্চলিক পর্যায় জোন-২ এর ফাইনাল খেলা ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। খেলায় কিশোরগঞ্জ জেলা নারী হকি দল চ্যাম্পিয়ন ও নেত্রকোনা জেলা নারী হকি দল রানার্স আপ এর গৌরব অর্জন করেছে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠান বিকেল ৩ টায় ময়মনসিংহ জেলা স্ট্রেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক যুগ্মসচিব মুফিদুল আলম।

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন ব্রাক ব্যাংক পিএলসি।

সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুদ প্রধান,ব্রাক ব্যাংকের ঢাকা নর্থ এন্ড ময়মনসিংহ রিজিয়ন নর্থ জোন ডিস্টিবিউশন নেট ওয়ার্ক এর ক্লাস্টার এন্ড শাখা ব্যবস্থাপক রিপন কুমার রায় ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক এবং হকি ফেডারেশনের সদস্য বদরুল ইসলাম দীপু।

অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ কিশোরগঞ্জ জেলা নারী হকি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নেত্রকোনা জেলা নারী হকি দলের হাতে রানার্স আপ টফি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ