September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাতে শিক্ষক, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজাপুর উপজেলা সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সম্পাদক বাহাউদ্দিন বাচ্চু, বিএনপি ৫নং বড়ইয়া ইউনিয়নের সভাপতি শাহ মো. ফারুক, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের রাজাপুর উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, ছাত্রদলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি ও সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।

অতিথিরা শিক্ষার্থীদের দায়িত্বশীল, নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার মানোন্নয়নে কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন। নবীনবরণ উপলক্ষে নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ