September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় পানি নিস্কাশন ব্যবস্থা সক্রিয় রাখতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং বৃষ্টিসহ উজানের পানি নিস্কাশন ব্যবস্থা সক্রিয় রাখার লক্ষ্যে তালায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আলো প্রকল্পের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনে, উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, পানি কমিটির নেতা অধ্যাপক রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান আশা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা প্রেস ক্লাব সভাপতি এম.এ হাকিম, সাধারন সম্পাদক ফারুক জোয়াদ্দার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক মারুফ-উল-ইসলাম, যুগের যাত্রী পরিচালক ইমদাদুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, প্রভাষক রবিউল আওয়াল, পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সদস্য গাজী শহিদুল ইসলাম, শেখ জিল্লুর রহমান, ইউপি সদস্য ফেরদৌস মোড়ল, উন্নয়ন প্রচেষ্টা’র প্রতিনিধি সাংবাদিক নাহিদ হাসান বাবু, মুস্তাফিজুর রহমান রেন্টু, মিজানুর রহমান, অ্যাওসেড’র প্রতিনিধি চায়না দাস ও আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানকিন প্রমুখ।

সভায়-তালা উপজেলাকে জলাবদ্ধমুক্ত রাখার জন্য বিভিন্ন খাল-নালা সংস্কার, স্লুইস গেট নির্মান ও গেটের সংলগ্ন খাল পলী মুক্ত রাখাসহ একটি নেটওয়ার্ক গঠনের উপর আলোচনা হয়।

এসময়- সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তাগন ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ