September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমার নিজের বাবাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন- বিএনপি মহাসচিব

সৈয়দ জালিস মাহমুদ

নিজের বাবাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী- যারা নিজেদের জুলাইয়ের আন্দোলনের অংশীদার মনে করে– তারাও আমার বাবাকে নিয়ে মিথ্যাচারে যুক্ত হয়েছে। মিথ্যা, গুজব ও অপবাদ সমাজকে ধ্বংস করে।’

সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোইজে তিনি এই মন্তব্য করেন।

দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপি মহাসচিব ‘বলেছেন, ‘জীবনের এই প্রান্তে এসে দেখি, সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যার চাষ করছে। এখন সত্য বলা জরুরি।’

বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমার বাবা মরহুম মির্জা রুহুল আমিন ১৯৭১ সালের মার্চের ২৭ তারিখে আমার মা, দুই ভাই ও দুই বোনকে নিয়ে নানাবাড়িতে আশ্রয় নেন। এপ্রিল মাসে চলে যান ভারতের ইসলামপুরে রিফিউজি ক্যাম্পে, যেখানে যুদ্ধের প্রায় পুরোটা সময় কাটে। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত হওয়ার পর তিনি দেশে ফেরেন। ফিরে এসে দেখেন, সব লুট হয়ে গেছে। মা তাঁর গয়না বিক্রি করে সংসার চালান। আমি তখন অর্থনীতি শিক্ষকতায় যোগ দিই, আর প্রথম বেতন তুলে দিই মায়ের হাতে।’

তিনি বলেন, ‘১৯৭১-এর পর বাংলাদেশের কোটি মানুষ ধ্বংসস্তূপ থেকে জীবন গড়ে তুলেছে। আমার বাবা ঠাকুরগাঁওয়ের আধুনিক উন্নয়নের অগ্রদূত ছিলেন। তার জীবনে কোনো মামলা হয়নি। মৃত্যুর পর তার স্মৃতি রক্ষায় স্থানীয় রাজনীতিবিদদের নেতৃত্বে ফাউন্ডেশন গঠিত হয়। ১৯৯৭ সালে তাঁর মৃত্যুতে সরকারিভাবে শোক প্রকাশও করা হয়।’

মির্জা ফখরুল বলেন, গত বছরের জুলাইয়ে আমাদের তরুণরা বাংলাদেশকে নতুন আশার আলো দেখিয়েছে। আমি বিশ্বাস করি, তারা মিথ্যার চাষ করবে না। তারা মেধা, সততা, নীতি ও বুদ্ধিমত্তা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। শঠতা আর মিথ্যা দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু দেশ গড়া যায় না।

পোস্টের শেষে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ।’ (সূরা আল-হুজুরাত)

বিএনপি মহাসচিব আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা আমাদের অভিজ্ঞতা, দেশপ্রেম ও নতুন প্রজন্মের সাহসিকতা দিয়ে তৈরি করি একটি সৎ, মর্যাদাপূর্ণ ও মানবিক বাংলাদেশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ