October 31, 2026, 4:20 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের উদ্বোধন অনুষ্ঠিত 

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘর’ খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের আদালতসংলগ্ন খারদ্বার এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব জমিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন সুপারিনটেনডেন্ট অব কাস্টমস শেখ আসাদুজ্জামান পান্না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেগ শামীম, ফাউন্ডেশনের স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধনিবাসের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, প্রকল্প কর্মকর্তা শেখ ওয়ালিউল্লাহ, শিক্ষক নেতা মিফতা উদ্দিন, বোরহান ও মো. আল ইমরান প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাদ্দার মসজিদের ইমাম মাওলানা নুরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ