September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ষড়যন্ত্র কারীরা বারবার বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করেছে- রুহুল কবির রিজভী

সৈয়দ জালিস মাহমুদ

বাংলাদেশকে বারবার গিলে খাওয়ার ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সেই শক্তিরই অনুগত প্রতিনিধি ছিল, যারা ইতিহাস বিকৃত করে জাতির স্বকীয়তা ও কৃষ্টি ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ৭ নভেম্বরের চেতনা সেই অন্ধকার দূর করে দিয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরই জাতি প্রকৃত মুক্তি অর্জন করে।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিপাহী–জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের স্মৃতিকে ধারণ করে এই প্রদর্শনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, আজকের এই আলোকচিত্র প্রদর্শনী শুধু একটি প্রদর্শনী নয়, এটি ইতিহাসের প্রদর্শনী। এই ছবিগুলো প্রমাণ করে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল স্বাধীন বাংলাদেশের প্রকৃত মুক্তির দিন। ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছিলাম, কিন্তু তখন প্রকৃত মুক্তি আসেনি। জাতির মুক্তি এসেছিল ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান শুধু জাতির দিশারীই ছিলেন না, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে রাজনীতিতে মুক্তচিন্তা ও বহুমতের ধারাকে পুনরুজ্জীবিত করেন। আজকের এই প্রদর্শনী সেই ইতিহাসেরই জীবন্ত সাক্ষ্য। রুহুল কবির রিজভী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে আরেকটি মুক্তির ইতিহাস রচনা করেছে।

এই ছাত্রসমাজই প্রমাণ করেছে, ৭ নভেম্বরের চেতনা আজও বেঁচে আছে। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতি বিভক্ত অবস্থা থেকে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনই ২০২৪ সালেও আমরা আরেকটি গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছি। কিন্তু আজও আমাদের সামনে সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ