September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

এনসিপির প্রার্থী হয়ে মানিকগঞ্জ-১ আসনে লড়তে চান-ওমর ফারুক

মানিকগঞ্জ প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে শাপলা কলি প্রতীকে নিবন্ধন পাওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ-১ আসন থেকে এনসিপির প্রার্থী হিসাবে শাপলাকলি মার্কায় নির্বাচনে লড়তে চান বৈষম্য বিরোধী মানিকগঞ্জ জেলা শাখায় আহবায়ক ওমর ফারুক।

এসময় এনসিপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক বলেন, “আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী হয়ে চুড়ান্ত নির্বাচনে সব রকমের মানসিক প্রস্তুতি নিয়ে প্রতিনিয়ত জনগণের কাছে ভোট চাচ্ছি। প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি।

আমি ইতোমধ্যে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সহ আলোচনা অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস শাপলা কলি মার্কায় মানিকগঞ্জ-১ আসনের জনগণ ভোট বিপ্লব ঘটাবে। অল্প সময়ের মধ্যে আমি মানুষের কাছ থেকে যে সাড়া সমর্থন পেয়ে এসেছি আগামী নির্বাচনেও সেই প্রতিফলন পাবো বলে আমি প্রত্যাশা করি।

“ আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসনকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ