September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন গ্রেটার রাজশাহী এসোসিয়েশন (জিআরএ)-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন গ্রেটার রাজশাহী এসোসিয়েশন (জিআরএ)-এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। অ্যাডভাইজরি বোর্ডের অনুমোদনক্রমে ঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য—নভেম্বর ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল-আমিন (ফিজিক্স, ২০২০-২১) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম (সিপিএস), ২০২২-২৩)।

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন কমরুজ্জামান মারুফ (ম্যাথ), মো. ইমাম হোসেন (ইএসআরএম), শিরাজাম মনিরা মনি (বিএমবি), মোমোতা দেবী (বিএমবি), নাশওয়া নুসরাত মিম ( এফটিএনএস), জান্নাতুল ফেদৌস চাদনী (এফটিএনএস) ও মিম তারিন হক মিলিশা (এফটিএনএস)।

যৌথ সম্পাদক পদে রয়েছেন সুমাইয়া ইয়াসমিন দিশা, লামিয়া সানজানা ওরিন, আল-আমিন শেখ, মো. ফয়েজ উদ্দিন, মারুফা আখতার, কামরুন নেশা, মেহবুবা খান, রিমা পাল এবং অমৃত কুমার সরকার।

কমিটিতে আরও রয়েছেন ১৫ জন নির্বাহী সদস্য, যাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল ইউসুফ, মাকসুদা খান প্রিমা, ফাতেমা, সিরাজাম মুনিরা, শহীদ রানা সান, প্রমুখ।

নতুন কমিটির অনুমোদনে স্বাক্ষর করেছেন মোঃ রানা আহমেদ,সভাপতি, এবংআতিকুর রহমান সাব্বির,সাধারণ সম্পাদক,গ্রেটার রাজশাহী এসোসিয়েশন(জিআরএ)এমবিএসটিউ।

এসোসিয়েশনের সভাপতি,আল-আমিন (ফিজিক্স, ২০২০-২১)বলেন,“রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার শিক্ষার্থীদের মেলবন্ধনে গঠিত (জিআরএ) শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। সভাপতি হিসেবে আমি এই পরিবারের সবার পাশে থেকে সংগঠনকে আরও প্রাণবন্ত, সক্রিয় ও অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। একসাথে এগিয়ে গেলে—আমরা (জিআরএ)-কে শুধু নামেই নয়, কাজেও অনন্য করে গড়ে তোলা সম্ভব এবং আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন আমরা এই ঐক্য নিয়েই সামনে এগিয়ে যেতে পারি”।

সাধারণ সম্পাদক আব্দুল আলিম (সিপিএস, ২০২২-২৩)বলেন,ক্যাম্পাসে এসেই আমি আমার এলাকার মানুষদের খুঁজেছি,প্রথম দিকে একটু খারাপ লাগতো এত দূরে আসলাম এলাকার কেউ নেই, যখন এলাকার সবার সাথে পরিচিত হলাম তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো মনে হল নিজ পরিবারের বাইরে বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েশন হলো দ্বিতীয় পরিবার। তখন থেকেই এসোসিয়েশন এ কাজ করার খুব ইচ্ছা।।এরি ধারাবাহিকতায় আমি এসোসিয়েশনে যুক্ত হয়।। যেকোনো বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমি ইনশাল্লাহ।।সবার সহযোগিতা এবং দোয়া চাই “।

‎সংগঠনটির মূল উদ্দেশ্য—
“এই জীবনে আমাদের প্রধান উদ্দেশ্য হল অন্যদের সাহায্য করা”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ