September 15, 2026, 3:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তানোরে ভূমি অফিস পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

সিরাজুল ইসলাম রানি, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের চলমান ভূমি সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অফিসটি পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান, সঙ্গে ছিলেন এসিল্যান্ড শিব শংকর বসাক ও কানুনগো(অতিরিক্ত দায়িত্বরত কর্মকর্তা)সার্ভেয়ার আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন,তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজিব,কামার গাঁ ইউনিয়ন ভূমি উপসহকারী ভূমি কর্মকর্তা তারেক আজিজ সহ অফিসের কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম বিষয়ে খোঁজ খবর নেন এবং সেবা প্রার্থীদের সাথে কথা বলেন।সেবা প্রার্থীদের অভিযোগ শুনেন।ভূমি সেবা কার্যক্রম বাড়ানোসহ বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।এবং জনগণ যাতে সহজভাবে সেবা পান সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ।

এছাড়াও দিক নির্দেশনা মূলক কথা বলে ডিজিটাল রেকর্ড হাল নাগাদের স্বার্থে সবাইকে ভূমি উন্নয়ন কর প্রদান এবং নামজারি করার পরামর্শ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ