July 25, 2026, 7:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

উত্তর গুজরায় নব বারদী কৈলাস ধামে ঐতিহ্যবাহী ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ রাউজানের উত্তর গুজরায় অবস্থিত নব বারদী কৈলাস ধামে গত ৪ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। প্রতি বছরের মতো এবারও ‘জয় বাবা লোকনাথ কৃপা সংঘ’-এর উদ্যোগে আয়োজন করা হয় এই মহতী ধর্মীয় অনুষ্ঠানের, যা স্থানীয় ভক্ত সমাজের মধ্যে সৃষ্টি করে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক আবহ।

উৎসব উপলক্ষে ধাম এলাকা জুড়ে জ্বলে ওঠে হাজারো ঘৃত প্রদীপের আলো। আলোকিত পরিবেশে ভক্তরা শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের কামনায় একত্রিত হয়ে জয় বাবা লোকনাথের আশীর্বাদ প্রার্থনা করেন। উৎসবটি এখন উত্তর গুজরার অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আয়োজনে পরিণত হয়েছে, যা প্রতি বছরই দূর-দূরান্ত থেকে হাজারো ভক্তকে আকৃষ্ট করে।

জয় বাবা লোকনাথ কৃপা সংঘের সদস্যদের বিশ্বাস— এই ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি ভক্তদের জীবনে সুখ, শান্তি, প্রাচুর্য ও আধ্যাত্মিক উন্নতির বার্তা বয়ে আনে। অনুষ্ঠানে আগত ভক্তরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব বারদী কৈলাস ধাম জয় বাবা লোকনাথ কৃপা সংঘের মহাযোগী যোগাচার্য্য শ্রীমৎ স্বামী ওঁকারনাথ ব্রহ্মচারী, উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন অরুণ বিশ্বাস, বিজয় বিশ্বাস, শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস, গীতানুধ্যায়ী রাখেশ সরকার, প্রিন্স চৌধুরী (শুভ), রিপন চৌধুরী, নিউটন দত্ত, লিটন কর, নিউটন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাসসহ আরও অনেকে।

উৎসব আয়োজকরা সকল ভক্ত ও দর্শনার্থীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন— সকলের সম্মিলিত উপস্থিতিই এই ধর্মীয় উৎসবকে সফল করেছে। একই সঙ্গে তারা সর্বত্র শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণের প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ