July 25, 2026, 9:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার ফুয়াদ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত। না হলে প্রস্তাবিত উচ্চ কক্ষের ১০০ আসন কোরবানির গরুর দরে কেনাবেচার মতো দুঃশ্চিন্তা তৈরি হবে।”

রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করা যাচ্ছে না। সেখানে আরও ১০০ আসন বাড়িয়ে উচ্চ কক্ষ করা হলে এই আসনগুলো ব্যবসায়িক লেনদেনের পণ্যে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই, তাই এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বলা যায় না। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্তত একটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ