September 15, 2026, 8:20 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে দেয়াল ধ্বসে কলেজ ছাত্র নিহত

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে বারান্দার দ্বিতলার ঝুঁকিপূর্ন দেয়াল ধ্বসে পড়ে শাকিব হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বারুইপাড়ার কাফুরপুরা স্কুল এন্ড কলেজে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সে এই কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কাফুরপুরা গ্রামের মৃত আবুল হওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, কলেজে ক্লাস ছুটির ফাঁকে ২য় তলায় গাইড ওয়ালে হেলান দিয়ে শাকিব হাওলাদার অন্য বন্ধুদের সাথে কথা বলছিল। তখন হটাৎ দেয়াল ভেঙ্গে সে নিচে পড়ে যায়। এসময় দেয়ালের একটি অংশ ভেঙ্গে তার শরীরের ওপর পড়লে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষনিক মুর্মূষু অবস্থায় শিক্ষক ও সহপাঠিরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মর্মান্তিক এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে।

কাফুরপুরা কলেজ এন্ড স্কুলের অধ্যক্ষ শেখ শুকুর আলী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, শাকিব হাওলাদার এইচএসসি ২য় বর্ষের নিয়মিত ছাত্র ছিল। এদিনও সে ক্লাস করছিল। ক্লাস ছুটির মধ্যে সে দোতলার গাইড-ওয়ালে হেলান দিয়ে বন্ধুদের সাথে কথা বলছিল। আকস্মিক সে পড়ে যায়। তখন দেয়ালের একটি অংশ ভেঙ্গে তার গায়ে পড়লে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়।’ তাঁর ভাষায়, এ দুঘটনা অব্যক্ত বেদনার..।

শাকিব হাওলাদারের মা শাহীনুর বেগম জানান, তার স্বামী প্রায় ১৪ বছর আগে ২ ছেলেকে রেখে ক্যান্সারে মারা যান। দুই ভাইয়ের মধ্যে শাকিব ছোট, আর বড় ভাই সেনাবাহিনীতে চাকুরি কর্তব্যরত।

দরিদ্র পরিবারে তিনি অতি কষ্টে সন্তানদের লেখাপড়া করান। শাকিবের এমন অপমৃত্যু তিনি কিছুতেই মানতে পারছেন না। তবে থানা পুলিশ করতে চান না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ