July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কাঁঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট।

শনিবার বিকেলে এ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. হাছিব ভুট্টো ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমূখ।

উদ্ধোধনীয় খেলায় মোকামিয়া একাদশ নুরনবী ফুটবল একাডেমী ঝালকাঠিকে ১-০ গোলে পরাজিত করেন।

খেলা দেখতে মাঠের চার পাশে হাজার হাজার দর্শক অংশ গ্রহন করেন। টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৮ উপজেলার ৮টি দল অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ