September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

৩০তম জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

শেখ সুমন আলী, ফকিরহাট

হুফুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফকিরহাট থানা শাখার উদ্যোগে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে ৩০তম জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫, তালুকদার মার্কেট মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাঁদের সুন্দর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত সকলের মন মুগ্ধ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির মুক্তির পথনির্দেশক। তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট থানা শাখার সভাপতি শহিদুল ইসলাম টুকু, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম ( বিশিষ্ট ব্যবসায়ী ফকিরহাট বাজার)।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ