October 30, 2026, 11:44 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দৌলতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে একই জায়গায় মিলিত হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. জান্নাত আারা পারভীন হীরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর আল মুঈজ,সমবায়ী মো.,নুরুল ইসলাম,মো.রবিউল ইসলাম,আনোয়ারা বেগম সহ সমবায়সমিতি সদস্য বৃন্দ।

এসময় বক্তারা বলেন, ‘আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।’

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ