September 15, 2026, 3:48 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

এস এম আরাফাত হোসাইন

ঢাকা (উত্তর), ৩১ অক্টোবর ২০২৫ : যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ২০২৫।

সারাদেশের কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত সেরা ৩০ জন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত হয় চূড়ান্ত পর্ব। এতে চ্যাম্পিয়ন হয়ে উমরা পুরস্কার জিতে নেন নাজিফা, রানার্স আপ হন ইসমাইল সামি।

 

 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সাবেক জ্বালানী উপদেষ্টা এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শামসুল আলম, ডাকসু ভিপি সাদিক কায়েম, তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ জয়নুল আবেদীন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রাক্তন উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম এবং যমুনা গ্রুপের পরিচালক ড. মোঃ আলমগীর আলম।

বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবুজর গিফারী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সহকারী পরিচালক আবু নাইম এবং দেশের বিশিষ্ট আলেম ও উলামাবৃন্দ।

এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের হাফেজ মোহাম্মদ সিয়াম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্বজয়ী হাফেজ শেখ নাজিরুল্লাহ এবং শাহ আব্দুল্লাহ আল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হোসেন রিয়াদ, মোস্তফা আফিফ, নাহিদ ইমদাদ ও আরো অনেকে।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেন ইনফিনিটি মেগামল, কো-স্পন্সর শরিফ হজ্ব গ্রুপ, সিটি ইসলামিক, লেকচার ও সবুজ পত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ