July 25, 2026, 10:34 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মাভাবিপ্রবিতে ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায়

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলা শিক্ষার্থীদের সংগঠন “স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অফ ময়মনসিংহ” এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার,২৯ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার নবগঠিত কমিটির পরিচিতি, নবীনদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন , অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার,ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস উদ্দিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল রাকিব সিকদার ও জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, “ময়মনসিংহ অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো। নবীনদের আগমন এই পরিবারের নতুন প্রাণ, আর বিদায়ী শিক্ষার্থীরা এই পরিবারের গর্ব।” তারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে আত্মউন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশে উৎসাহিত করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

বক্তারা আরও বলেন, “এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধন ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে।”

এছাড়া অ্যাসোসিয়েশনের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ