July 25, 2026, 9:24 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বিএসএফ সীমান্তে ১৯ বাংলাদেশিকে হস্তান্তর করল

ডেস্ক রিপোর্ট
সংগৃহীত ছবি

বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গিয়ে সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বুঝে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কুমিল্লার (১০ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ গণমাধ্যমকে বলেন, তাদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাড়ি দিয়ে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন ১৯ বাংলাদেশি। সেখানে বিভিন্ন মেয়াদে জেলও খেটেছেন তারা। গত ২৫ অক্টোবর এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার বিষয়ে জানায় বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির কুমিল্লার (১০ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বিএসএফের কাছ থেকে ১৯ বাংলাদেশিকে বুঝে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, বিজিবি যাদের হস্তান্তর করেছে তাদের অধিকাংশের বাড়ি খুলনা ও যশোর অঞ্চলে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

 

সূত্র ও ছবিঃ আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ