September 15, 2026, 4:40 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শ্রী শ্রী কালী মায়ের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে অংশ নেন হাজারো ভক্ত, পূজারি ও শুভানুধ্যায়ী।

উৎসবের প্রথম দিন ভোর ৫টায় মায়ের মঙ্গল আরতি ও বাল্যভোগের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। দুপুরে রাজভোগ নিবেদন ও ভোগ আরতি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের উপস্থিতিতে।

সন্ধ্যা ৭টায় মায়ের সন্ধ্যা আরতি ও মঙ্গল শীতল ভোগ, রাত ৮টায় দামোদর ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গাপূজা ও মঙ্গল ঘট পূরণ সম্পন্ন হয়। রাত ৯টায় অনুষ্ঠিত হয় সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী পূজার শুভ অধিবাস।

দ্বিতীয় দিনের সূচনা হয় ভোরে মায়ের মঙ্গল আরতি ও বাল্যভোগ নিবেদন দিয়ে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও মায়ের মহা স্নান, একই সঙ্গে শুরু হয় শ্রী শ্রী চণ্ডীপাঠ। সকাল ১১টায় আয়োজিত হয় বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ।

অনুষ্ঠানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিবেশন করেন হাটহাজারী ফতেয়াবাদ শ্রী শ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রম ও মুক্তিকেশী বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ ও সভাপতি শ্রীমৎ স্বামী বিরেশ্বরানন্দ মহারাজ। দুপুরে রাজভোগ নিবেদন ও ভোগ আরতি শেষে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। রাতে মায়ের সন্ধ্যা আরতি ও ভবতারিণী মায়ের পূজার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহোৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়ের চরণাশ্রিত সন্তান অভি দে সহ অসংখ্য ভক্তবৃন্দ। দীপাবলির শুভক্ষণে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষ মায়ের কাছে বিশ্বশান্তি ও কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ