September 15, 2026, 3:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১, আহত ৫

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা বাকলাই বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের মালবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সোহেল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল বানারিপাড়া উপজেলার নুর আকনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি পল্লী বিদ্যুতের মাল বহন করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।

আহতরা হলেন রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার আবুল বাশারের পুত্র সোলাইমান (২২), নড়াইল জেলার মুসা মোল্লার পুত্র ইমন হোসেন (২০), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. রাসেলের পুত্র রোহান (১৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার গোয়ালন্দ গ্রামের শফিকুল শরীফের পুত্র হামিম (১৮) এবং নড়াইলের বগুরা গ্রামের গোলাম রসূল মোল্লার পুত্র সামিউল (২৭)।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত সোহেলের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ