October 31, 2026, 4:22 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জাতীয় ঐকমত্য কমিশন কারো পক্ষে কাজ করেনি –ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়। তবে নির্বাচনের পূর্বেই জামায়াতে ইসলামী আগামী নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট চায়। গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
তিনি ৩০ অক্টোবর বেলা ৩.০০ টায় ঢাকাস্থ মগবাজার আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের আরও বলেন, কোন কোন মহল নির্বাচনের ব্যাপারে রিউমার ছড়াচ্ছে। মনগড়া বক্তব্য দিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি করছে। এ সব ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৩১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে বহু আলাপ-আলোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৮০টি বিষয় আমরা একমত হয়েছি। তারপরে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কারো পক্ষে কাজ করেনি। সবাইকে নিয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। এখন একটি মহল তা বানচাল করার জন্য নানা ধরনের বানোয়াট বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় ঐক্য, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থেই সবাইকে সংযত হওয়া উচিত। কোনভাবেই জাতীয় ঐক্য ব্যাহত করা যাবে না। ফ্যাসিবাদ ফিরে আসুক তা আমরা কিছুতেই চাই না। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র ব্যাহত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
ডা. তাহের আরও বলেন, প্রত্যেক দল তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি তা চায় না। আমরা আশা করি নির্বাচন কমিশন দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন কোন বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। তিনি বলেন, দেশ আমাদের সবার, তাই আমাদের সবাইকে মিলেই এ দেশকে রক্ষা করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ