September 15, 2026, 3:48 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফেনীতে অনুমোদনহীন ক্লিনিক হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা, প্রতিষ্ঠানটি বন্ধ ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফেনী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ফেনীর সার্বিক সহযোগিতায় আজ শহরের শাহীন ক্লিনিক স্পেশালাইজড হাসপাতালে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা গেছে, উক্ত হাসপাতালটি বিগত কয়েকদিন ধরে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনা, রোগী ভর্তি ও অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছিল। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একাধিকবার প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলেও তা উপেক্ষা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির কার্যক্রম লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এবং মেডিকেল প্র্যাকটিশনার ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক অধ্যাদেশ ১৯৮২-এর ৮ ধারা অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ