September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পবিপ্রবিতে  র‍্যাগিং; তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রতিনিধি

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ অক্টোবর রেজিস্ট্রার দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

‎অফিস আদেশে বলা হয়েছে, কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারহান ইসরাক খান (সুপ্ত) শহীদ জিয়াউর রহমান হল–১-এর আবাসিক ছাত্র, র‍্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান, সংঘটিত করা, সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন।

‎একই অভিযোগে জড়িত থাকার কারণে মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদ শহীদ জিয়াউর রহমান হল-১-এর আবাসিক ছাত্র, এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।
‎এ ছাড়া কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশা কবি বেগম সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী, ঘটনার মূল উসকানিদাতা এবং টিজ করার বিষয়ে মিথ্যা অভিযোগ করায় তাকেও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারের মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস বা হলে অবস্থান করতে পারবেন না।
‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, সিদ্ধান্তটি উপাচার্যের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তি দিয়ে আমরা যেন শুধুমাত্র স্বস্তি পাই—এমন ভাবনা নয়; আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসে পরিণত করা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ