September 15, 2026, 11:15 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তুরস্কের জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট

তুরস্কের জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ

২৯ অক্টোবর সন্ধ্যায় রিপাবলিক অব তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেন রাজধানী ঢাকার বনানীস্থ হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।

অনুষ্ঠানে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে রিপাবলিক অব তুরস্কের মহামান্য প্রেসিডেন্ট মি. রজব তাইয়েব এরদোগান বরাবর লিখিত একটি শুভেচ্ছাবাণী মান্যবর রাষ্ট্রদূত রমিস সেন-এর নিকট হস্তান্তর করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল তুরস্ক ও বাংলাদেশের মাঝে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ