October 31, 2026, 12:46 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

সদ্য প্রয়াত ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসিম উদ্দিন আকন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৬নং মঠবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে মঠবাড়ী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক নান্টু। বিশেষ অতিথি ছিলেন
মঠবাড়ী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল রহমান ফোরক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রিয়াজ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মনিরসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সহ মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে নাসিম উদ্দিন আকন এর স্মৃতি চারণ করে কান্নায় ভেঙে পড়ে বক্তারা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে এবং আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয় । আত্মার মাগফেরাত কামনা করে আলহাজ্ব মো: নাসিম উদ্দিন আকন যেনো জান্নাতবাসী হোন, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানিয়ে তার জন্য দোয়া করা হয়।

দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ