September 15, 2026, 3:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক অতিরিক্ত সচিব মো: মোখতার আহমেদ।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সাহা,সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এসকে দেবনাথ ও মুকুল নিকেতনে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার টিকাদান ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে টিসিভি (Typhoid Conjugated Vaccine) টিকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ