September 15, 2026, 10:51 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name

  1. ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ
নিউজ ডেস্ক।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর আয়োজনে “ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর লালমাটিয়া এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশন সমাপ্ত হয়।

ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।

দুইদিনের এ প্রশিক্ষণে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন এএলআরডি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা।

“ডিজিটাল ভূমি সেবা—মিউটেশন, খাজনা পরিশোধ, খতিয়ান ও রেজিস্ট্রেশন এবং উত্তরাধিকার আইন” বিষয়ে প্রশিক্ষণ দেন এএলআরডি প্রশিক্ষক শফিকুল ইসলাম।

“খাস জমি ও সরকারি জলাশয় ব্যবস্থাপনা, ভূমিহীন ও জেলে সম্প্রদায়ের দুর্ভোগ” বিষয়ে আলোচনা করেন সৈয়দা জুবাইদা ফাতেমা।

“কৃষিজমি, নদী, বন, পাহাড় দখল ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ” বিষয়ে প্রশিক্ষণ দেন রফিক আহমেদ সিরাজী।

এছাড়া, “ডিজিটাল ভূমি জরিপ: সমস্যা ও সমাধানে সাংবাদিকদের করণীয়” বিষয়ে বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (সেটেলমেন্ট অপারেশন-২) ও উপসচিব রূপালী মন্ডল।

“সম্পত্তি প্রাপ্তিতে নারীর বঞ্চনা ও গণমাধ্যমের ভূমিকা” বিষয়ে প্রশিক্ষণ দেন সাংবাদিক মুসা মিয়া।

শেষ দিনে “ভূমিতে নারী, প্রান্তিক কৃষক, সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের কর্মপরিকল্পনা” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সৈয়দা জুবাইদা ফাতেমা ও সোহেল রানা।

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন জেলা হতে অংশগ্রহণকারী ২২ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়।

ওরিয়েন্টেশনে ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশ  নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া,মাছরাঙা টেলিভিশন ও দৈনিক যুগান্তর এর গাইবান্ধা জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, একুশে টিভির ফারজানা লুনা,

জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এবং  দৈনিক ইনকিলাব ফকিরহাট প্রতিনিধি সৈয়দ জালিস মাহমুদ।
বৈশাখী টেলিভিশন এর স্টাফ রিপোর্টার ফারহানা শিমু,আরো উপস্থিত ছিলেন মৌমিতা মাইশা,নাসরিন সওকত,মুনিয়া যুথি,পবিত্র তালুকদার, ইমরাত হোসেন, মো তাজুল ইসলাম, মোবারক আলি,শেখ শহিদুল ইসলাম, লায়লা সুলতানা, আফসানা আইভি, মো মোস্তাফিজুর রহমান, সাদ আহমেদ, মাহবুব আলম, মনিরুজ্জামান, মং সিং হাই মারমা,সায়েদ হোসেন সবুজ, সন্জিত চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ