July 25, 2026, 6:05 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

ড. জাকির নায়েক ঢাকায় আসছেন, প্রশ্নে কিছু জানেন না বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন তুমুল জনপ্রিয় ইসলামি বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন?’

এর জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।’

ড. জাকির নায়েককে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টে। গত ১২ অক্টোবর প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।

এ বিষয়ে সে সময় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক।

রাজ আরও জানান, তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন জাকির নায়েক। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ