July 25, 2026, 10:16 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে -অধ্যাপক মুজিবুর রহমান

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলাম বিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।
২৭ অক্টোবর বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলল করিম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম এবং সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির ও জনাব শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী ও সাখাওয়াত হোসেন প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পারন করে আসছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসার শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ যেন অন্যান্য শিক্ষকদের মতো স্বচ্ছল জীবনযাপন করতে পারেন-তাদের সে অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, সকল প্রকার গড়িমসি পরিহার করে, প্রয়োজনে থোক বরাদ্দ দিয়েও সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই ১ হাজার ৮৯টি মাদ্রাসাকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ