July 25, 2026, 6:05 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৭ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “২৬ অক্টোবর দুপুরের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক যুবক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি- তিনি যেন নিহত আবুল কালামকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ও আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন দুঃসময়ে ধৈর্য ধারণের তাওফীক দান করেন।

এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ