September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ভুয়া মামলায় অব্যাহতি পেলেন ৩৭২

নিউজ ডেস্ক

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ১০৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠিয়েছে পুলিশ।

তাদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় একজন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে (ডিএমপি) ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন।

এ ছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছেন আরো ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে একজন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ