September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশ্বের ন্যায় সাভার সিআরপিতে পালিত হলো ১৬তম অকুপেশনাল থেরাপি দিবস

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

“অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশান” এই স্লোগানকে ধারণ করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হয়েছে ১৬ তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনসহ পায়রা উড়িয়ে সাভার সিআরপিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শিমুলতলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পূনরায় যথাস্থানে এসে শেষ হয়।

এই র‍্যালি উদ্বোধন করেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। তিনি সকলকে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশের সর্বোস্তরে পুনর্বাসন সেবা নিশ্চিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বরাবরের মত এবারও বিশ্বের ১১১ টি দেশের সাথে বাংলাদেশে উদযাপন করা হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস যা বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ হেলথ্ প্রফেশন্স ইন্সটিটিউট (বিএইচপিআই) এর অকুপেশনাল থেরাপি বিভাগ এবং পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর একটি সম্মিলিত প্রয়াস। অকুপেশনাল থেরাপি পেশা এবং এর চিকিৎসা সেবা সম্পর্কে দেশব্যাপী প্রচারণা ও প্রসারই ছিল এই উদযাপনের মূল উদ্দেশ্য। এই লক্ষ্যে দেশব্যাপী অকুপেশনাল থেরাপি বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট, পোস্টার ও ব্যানার সহ বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়েছে।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অব বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এসোসিয়েশনের অধ্যাপক শেখ মনিরুজ্জামান, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অকুপেশনাল থেরাপি বিভাগের মো: তৌহিদুল ইসলাম, টিএমএসএস এর সহকারী নির্বা হী পরিচালক মতিউর রহমান।

এছাড়াও এই র‍্যালিতে বিওটিএ এর সদস্যবৃন্দ, অকুপেশনাল থেরাপি ছাত্র-ছাত্রী ও পেশাজীবী, ডাক্তার, নার্স, সমাজকর্মী, বিভিন্ন পুনর্বাসন প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

নেটওয়ার্কিং ইভেন্ট উদ্বোধন করেন এবং সকাল ১১.০০ ঘটিকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিআরপি’র প্রধান কার্যালয় সাভার ছাড়াও বাংলাদেশের ১৩টি শাখায় সাফল্যের সঙ্গে উদযাপিত হয় দিবসটি। সেইসাথে বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, জাতীয় ট্রমাটোলজি এবং অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অকুপেশনাল থেরাপি দিবস উৎযাপিত হয়েছে। বিভাগীয় পর্যায়ে বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অটিজম, স্ট্রোকে আক্রান্ত, শারীরিক।

সাভারে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল থেরাপি কোর্স চালু করা, সরকারি পর্যায়ে অকুপেশনাল থেরাপিষ্টদের ১ম শ্রেণিতে পদায়ন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন থেকে শুরু করে স্বাস্থ্যখাতে অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ