September 15, 2026, 4:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, ৩টি ড্রেজার ও ২হাজার মিঃ পাইপ বিনষ্ট

মো. মনির হাসান, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম।

অভিযানে দেলদুয়ার থানা পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানকালে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত তিনটি বাংলা ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার মিটার ড্রেজিং পাইপ পাওয়া যায়। তবে এসব যন্ত্রপাতির কোনো মালিকানার দাবিদারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনটি ড্রেজার মেশিন ও পাইপগুলো বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ