October 31, 2026, 4:21 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বাদ আছর বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পি আর সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্রের সামনে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির হাজী আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান। কালীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো. আমিমুল এহসান এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো. বদিউজ্জামান ও মাওলঅনা মো. শফিউল্লাহ প্রমূখ। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ