October 31, 2026, 3:16 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ফিতা কাটার মাধ্যমে উন্মুক্তকরণের শুভ সুচনা ঘোষণা করেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১.০০ টায় পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে চিকিৎসা বিভাগের রেলওয়ে হাসপাতাল, রাজশাহী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে পরিচালনার জন্য শুভ উদ্বোধন করা হয়। হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইতিমধ্যে ০৪ জন চিকিৎসক ০১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো: আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার, মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বলেন, রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জনবলের পাশাপাশি স্থানীয় লোকেজনের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব। আগের চেয়ে আরও উন্নত সেবা পাবে রেলওয়েতে কর্মরত জনবলসহ সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করেন দুই সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ