July 25, 2026, 6:05 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল।

আজ ২৬শে অক্টোবর, রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘অপারেশন বনলতা’ নামে একটি অভিযান পরিচালনা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। তবে কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। জানতে পারলে আমরা আপনাদের জানাতে পারব।

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্রের দাবি, ব্যাগে ৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। যদিও ভিন্ন একটি অসমর্থিত সূত্রের দাবি, ট্রলি ব্যাগে অত্যাধুনিক মিলিটারি গ্রেডের সমরাস্ত্র ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বনলতা এক্সপ্রেস ট্রেন অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ