October 30, 2026, 9:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কচুয়ায় আলোকিত বাগেরহাটের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার জোবাই, গজালিয়া ও কচুয়া ইউনিয়নের অংশগ্রহণে আলোকিত বাগেরহাটের আয়োজনে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট।

শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন আলোকিত বাগেরহাটের সহসভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চিতলমারী থানার যুবনেতা মো. আব্দুল কাদির। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ স্মৃতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো জুলাই আন্দোলনের শহীদদের নামে খেলায় অংশ নেয়। খেলা জুড়ে ছিল টানটান উত্তেজনা ও দর্শকদের প্রাণবন্ত উচ্ছ্বাস।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আলোকিত বাগেরহাটের উপদেষ্টা, মু. আসাদুজ্জামান ও শিকদার আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ