July 25, 2026, 5:12 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করেন নঈম মিয়া বাজারের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন বলেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় একটি ভ্যান গাড়ি করে ২০ বস্তা সার বগারচরের উদ্দেশ্যে অবৈধভাবে পাচারের সময় স্থানীয় কৃষকরা ভ্যান গাড়িটি আটক করেন।

সার গুলোর কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে বিষয়টি উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করা হয়। কিন্তু স্থানীয় হালিম মিয়া জোরপূর্বক সার গুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা প্রদান করি।

এঘটনায় হালিম ও যুবদল নেতা তাহের আমার ওপর ক্ষিপ্ত হয়ে ফেসবুকে অপপ্রচার করে থাকে এবং সম্মানহানি করেন। এতে আমার সুনাম সামাজিকভাবে ক্ষুণ্ন হয়।
তিনি আরো বলেন, হালিম ও যুবদল নেতা তাহের অবৈধভাবে বকশীগঞ্জের সার দেওয়ানগঞ্জের বিভিন্ন বাজারে অবৈধভাবে সরবরাহ করে থাকেন। তারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে যাচ্ছেন।

এসময় তিনি বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়াও তার বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানি করায় তীব্র প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ