September 15, 2026, 3:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকা-সিলেট মহাসড়ক রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকার অবৈধ সহ শতাধিক দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে ২৪অক্টোবর শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার অবৈধ দখলদারের ২/৩মাস পর পর উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু কোন ফল হচ্ছে না।

রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগীতায় অবৈধ দখলদারদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। এছাড়া হকারদের পুনর্বাসন করতে পারলে মহাসড়কের ভুলতা-গাউছিয়া দখলমুক্ত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ