September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যতিক্রমী সাইকেল র‍্যালী-লিফলেট বিতরণ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যতিক্রমী সাইকেল র‍্যালী করেছে আশুলিয়া থানা যুবদেলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে আশুলিয়া থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এই সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

সাইকেল র‍্যালীটি বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে জিরাবো বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নরসিংহপুর ঘুরে নিশ্চিন্তপুর এলাকায় দেওয়ান সিএনজি পাম্পে এসে শেষ হয়। পরে তারা পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, যুবদল নেতা কিসমত সরকার, বিএনপি নেতা মো: কালাম মাদবর, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন সিকদার, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম,ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, যুবদল নেতা মো: জাকির হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মাদবর,ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূইয়া সহ বিএনপি ও এর অংগসংঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ