September 15, 2026, 4:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে শ্রীশ্রী মহামায়া পরিষদের আয়োজনে ৩২ তম সর্বজনীন শ্যামা পূজা সম্পন্ন

Reporter Name

রাউজান উপজেলার অন্তর্গত উত্তর সুলতানপুর ঐতিহ্যবাহী দত্ত কুঠির পূজামণ্ডপে শ্রীশ্রী মহামায়া পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৩২তম সর্বজনীন শ্রীশ্রীশ্যামা পূজা।

তিন দিনব্যাপী পূর্ণ ভাগবতীয় পরিমন্ডলে অনুষ্ঠিত উক্ত মহতী আয়োজনে ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতাবৃত্তি, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ভক্তিগীতি,ধর্মীয় নৃত্য,উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা,সম্মাননা স্মারক প্রদান,স্মরণ সভা,মাঙ্গলিক পূজার্চ্চনা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,ঢাকের আরতি অন্নপ্রসাদ মহপ্রসাদ আস্বাদন।

বহুমাত্রিক আনুষ্ঠানিকতায় মুখরিত দত্ত কুঠিরের এবারকার শ্যামাপূজা পরিদর্শনে আসেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার মানবিক ব্যক্তিত্ব জনাব জিসান বিন মাজেদ, উপজেলা কমিশনার ভূমি জনাব অং ছিং মারমা,শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয়ের অন্যতম পরিচালক শ্রী বাসু সিংহ,রাউজানের কৃতি সন্তান স্বনামধন্য কন্ঠশিল্পী শ্রী সন্দীপন নন্দী ,রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমাজহিতৈষী শ্রী অরুণ পালিত বাসু, সাধারণ সম্পাদক সংগঠক সুমন দাশ গুপ্ত সহ আরো অনেকে।

স্বধর্মানুরাগী মৌ দত্ত,আকাশ দাশ,তৃষ্ণা দত্ত ও টুম্পা দাশের অনিন্দ্য সুন্দর সঞ্চালনে ও শ্রীশ্রী মহামায়া পরিষদের উপদেষ্টা বাদল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকদাইর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষিকা শিক্ষানুরাগী ও স্বধর্মসেবী শ্রীমতি শক্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অশোক কুমার ধর।
ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রসঙ্গের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট গীতামৃত পরিবেশক, গণমাধ্যমকর্মী,ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।
স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক মৃদুল কান্তি দাশ,বক্তব্য রাখেন শ্রী শ্রী মহামায়া পরিষদের উপদেষ্টা অরুণ বিজয় দাশ এবং শ্রী শ্রী মহামায়া পরিষদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী সুশান্ত দত্ত (সোনা)।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
শ্রী শ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক প্রিয়ম কুমার দে, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’র কর্মকর্তা ও মহামায়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভোমর দাশ সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত মহতী আয়োজনে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করেন মিলন মজুমদার।
সার্বিক দিকনির্দেশনা ছিলেন প্রীতম কুমার দে,সুমন দত্ত (বাবু)।

দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তের অনুপম উপস্থিতিতে দত্ত কুঠিরের এবারকার শ্যমা পূজামণ্ডপে সৃষ্টি হয় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ