July 25, 2026, 10:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ময়মনসিংহে পিকেএসএফ আয়োজিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)আয়োজিত “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা” ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও মসিক প্রশাসক অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ। প

রিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ে গবেষনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.ফজলে রাব্বি সাদেক আহমদ।আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঞ্জান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মোঃ আব্দুল বাতেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদ,পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল মাহমুদ।

গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রামাউস ময়মনসিংহ এর পরিচালক মোঃ ফজলুর রহমান।

কর্মশালায় বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান,স্থানীয় প্রশাসন,স্থানীয় সরকার প্রতিষ্ঠান,উন্নয়ন সহযোগী,শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধি মসজিদের ইমামগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকনগণসহ ২ শতাধিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ