September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ময়মনসিংহে পিকেএসএফ আয়োজিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)আয়োজিত “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা” ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও মসিক প্রশাসক অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ে গবেষনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.ফজলে রাব্বি সাদেক আহমদ।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঞ্জান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মোঃ আব্দুল বাতেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদ,পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল মাহমুদ।

গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রামাউস ময়মনসিংহ এর পরিচালক মোঃ ফজলুর রহমান।

কর্মশালায় বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান,স্থানীয় প্রশাসন,স্থানীয় সরকার প্রতিষ্ঠান,উন্নয়ন সহযোগী,শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধি মসজিদের ইমামগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকনগণসহ ২ শতাধিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ