September 15, 2026, 3:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ, সার বিতরণের উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের শাকসবজির বীজ-সার ও বীজ সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে। বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজি চাষে বীজ সহায়তা বাবদ ২২৫ জন এর প্রত্যেকে ৯ ধরনের প্যাকেট এবং মাঠে চাষযোগ্য শীতকালীন শাক-সবজি আবাদের জন্য ৪৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ২০ শতাংশ জমির জন্য ৪ ধরনের প্যাকেটে বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হবে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রাপ্ত প্রণোদনার সদ্ব্যবহার করে ফসল উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জনে ভূমিকা রাখতে আহ্বান জানান।

উপজেলা কৃষিকর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহারিয়ার সিফাত, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল বশার জোমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারবুন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কৃষান-কৃষানীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ