July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

­

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।

বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরী এর সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।এ সময় তিনি বলেন “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রিড়া চর্চার মাধ্যমে শারীরিক এবং মানসিক গঠন ও জরুরী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী,
তিনি বক্তব্যে বলেন,”ভোরে যে শিক্ষার্থীর আগে সূর্য উঠে যায়- সেই শিক্ষার্থীর কাছে কিছুই আশা করা যায় না।”

এ সময় আরো উপস্থিত ছিলেন
সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানা,
জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ