September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিলেট চেম্বার নির্বাচন উপলক্ষে তামাবিল ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

আসন্ন ১লা নভেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনকে সামনে রেখে তামাবিল আমদানীকারক গ্রুপ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের হলরুমে সিলেট ব্যবসায়ী ফোরাম এর আয়োজনে ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরানের সভাপতিত্বে ও কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সদস্য ইলিয়াস উদ্দিন লিপু ও ইসমাইল হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী এহতেশামুল হক চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আলীম ইন্ডাস্ট্রিজ এর পরিচালক আলিমুল এহসান চৌধুরী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুর রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর, ব্যাবসায়ী নেতা আইয়ুব আলী, আব্দুল আহাদ, আব্দুল আলিম, আব্দুল মান্নান, মাসুদ রানা, মিসবাউল আম্বিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী, অর্ডিনারী শ্রেনীর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ ইমরান হোসাইন, মোঃ আবুল কালাম,খন্দকার কাওসার আহমদ রবি, মোঃ মাজাহারুল হক, মোঃ নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল, আবু সুফিয়ান।

অ্যাসোসিয়েট শ্রেনীর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক পদপ্রার্থী জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মোঃ মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন, সাবেক চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রায়হান, মোঃ ইব্রাহিম খলিল সহ তামাবিল পাথর কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের সদস্য বৃন্দ।

উল্লেখ্য যে, আগামী ১লা নভেম্বর বৃহত্তর সিলেটের বৃহৎ ব্যাবসায়ী প্রতিষ্ঠান দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ