September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেট্রো স্টেশনে প্রবেশ করে মেট্রোরেলে না চড়লে কাটা হবে ১০০ টাকা

ডেস্ক রিপোর্ট

ঢাকা মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে। আগে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। কিন্তু এখন থেকে তাকে ভাড়া দিতে হবে।

২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিষয়টি জানিয়ে স্টেশনগুলোতে নোটিশও টাঙানো হয়েছে।

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনি নতুন নিয়মের বিষয়ে অবগত নন। বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বলেও জানান তিনি।

এই নতুন নিয়মে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

যাত্রীদের অনেকে বলছেন, কেউ যদি জরুরি প্রয়োজনে বা হঠাৎ অসুস্থ হয়ে স্টেশন থেকে বের হয়ে আসেন, সেক্ষেত্রেও ১০০ টাকা ভাড়া কাটা অন্যায়। তাঁদের দাবি, ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে ১০০ টাকা কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ