September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোটে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ- সিইসি

ডেস্ক রিপোর্ট
ফাইল ছবি

ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন।
বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।’
তিনি আরো বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।’
এ সময় তিনি যেকোনো ক্রাইসিস ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ