October 31, 2026, 6:02 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সৈয়দ জালিস মাহমুদ

সারা দেশের মতো বাগেরহাটেও নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. ফখরুল হাসান,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার পর্যায়ে সড়ক নিরাপত্তা শিক্ষা ছড়িয়ে দিতে হবে।”

আলোচনা শেষে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

এদিকে সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট শাখার উদ্যোগে আদালত চত্বরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক এইচ এম মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এস সোহান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ইয়ামিন আলী ও আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণহানি রোধ সম্ভব।”

আলোচনা সভা শেষে নিসচা বাগেরহাট শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তায় করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ