September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ইউএনওদের প্রশিক্ষণ শুরু আজ

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপেজলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ বুধবার সকাল সাড়ে ৯টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে ইসি জানিয়েছিল, আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ